× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০২:৩২ এএম

‘বিদায় হেয়ার রোড’—সরকারি বাসা ছাড়ছেন আসিফ নজরুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০২:৩২ এএম

সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে রাজধানীর হেয়ার রোডের যে সরকারি বাসভবনে ছিলেন আসিফ নজরুল, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় সেটি ছাড়ছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে বাসা ছাড়ার বিষয়টি জানিয়ে তিনি লেখেন, ‘বাসাটির প্রতি তারা মায়া জন্মে গেছে’।

পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘আমরা যখন হেয়ার রোডের এই বাসায় উঠি সবার মন খারাপ হয়ে যায়। বেশি বড় জায়গা, বেশি বড় বাড়ি, এত বড় যে আপন ভাবা যায় না ঠিক।’

সরকারি বাসায় ওঠার কারণে সন্তানদের মন খারাপের কথাও উল্লেখ করেন তিনি। লেখেন, ‘ফুলার রোডের বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তারা।’

তবে এখন বাসা ছাড়ার সময় এ জায়গার প্রতি এক ধরনের আবেগ তৈরি হয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, ‘দু-এক দিনের মধ্যে আমরা চলে যাব এই বাসা থেকে। আমার মায়া রোগ আছে। এখন দেখি এই বাসাটার জন্যই অনেক মায়া লাগছে—বিশেষ করে ঝোপঝাড়, রোদ-ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘বিদায় হেয়ার রোড।’

অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং পরে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বও পালন করেন আসিফ নজরুল। তফসিল ঘোষণার দিন থেকে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হলে তিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান।

রূপালী বাংলাদেশ

Link copied!