রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চকবাজার থানাধীন মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে এবং কোনো খাদ্যপণ্যে ভেজাল মেশানো যাবে না। সবাইকে এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট যখন বাজারে অভিযান পরিচালনা করবেন, তখন ব্যবসায়ীদের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে হবে। এতে বাজারে স্বচ্ছতা বজায় থাকবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত হবে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন