× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:০৮ এএম

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:০৮ এএম

কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। ছবি : সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। ছবি : সংগৃহীত

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নেমেছে মানুষের ঢল। রাত পেরিয়ে প্রথম প্রহর থেকেই সর্বস্তরের মানুষ ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল গড়াতেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মী এবং সাধারণ মানুষ শহীদ মিনারে ভিড় করেন। কালো ব্যাজ ধারণ ও খালি পায়ে হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা ভাষাশহীদদের স্মরণ করেন।

এর আগে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পর বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় জোটের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, আপিল বিভাগের বিচারপতিরা এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তিন বাহিনীর পক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানান।

রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি, গণঅধিকার পরিষদ, এনডিএম, এবি পার্টি, জাতীয় পার্টি, বিজেপি, জেপি, সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ ও জেএসডিসহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়া ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন কলেজ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের স্মরণ করে। দিনভর কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল মানুষের অবিরাম উপস্থিতি ও শ্রদ্ধা নিবেদনের ধারাবাহিকতা।

রূপালী বাংলাদেশ

Link copied!