পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করা হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তিনি আরও বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়টি যথাসময়ে নির্ধারণ করা হবে।
এদিকে, শনিবার রাতে রাজধানীর আদাবর এলাকায় ঘটে যাওয়া ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন