× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:২৭ পিএম

হয়রানিমূলক আরও ১২০০ মামলা প্রত্যাহারের অনুমোদন : স্বরাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:২৭ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এর আগে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছিল। তিনি বলেন, মামলা প্রত্যাহারের ক্ষেত্রে হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলা বাদ দিয়ে শুধুমাত্র রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আরও বেশ কিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাগুলো প্রকৃতপক্ষে রাজনৈতিক মামলা কি না তা সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে দেখা হবে। তিনি জানান, যাতে এর অপব্যবহার না হয়, সে জন্য একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হবে। এ বিষয়ে আজ-কালের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর দায়ের করা বেশ কিছু মামলায় ব্যক্তিগত সুবিধা হাসিলের উদ্দেশ্যে কিছু সাধারণ ও নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। কিছু সুবিধাবাদী গোষ্ঠী এসব মামলা করেছে, যা আমাদের নজরে এসেছে। এগুলো যাচাই-বাছাই করে আমরা সঠিক তথ্য উদঘাটন করব। তিনি বলেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হন, সে বিষয়ে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!