× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:২৭ পিএম

তরুণদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে : প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:২৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ কমিয়ে দিচ্ছে। তাই ইন্টারনেটের নেতিবাচক দিক সম্পর্কে সচেতন থেকে তরুণদের বইয়ের প্রতি আরও মনোযোগী করে তুলতে হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে বিকেল ২টায় তিনি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

উদ্বোধনী আয়োজনে সুরসপ্তকের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক আজম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সদ্য পদত্যাগকৃত উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য মামুন আহমেদসহ কবি, শিল্পী ও বিশিষ্টজনেরা।

প্রধানমন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়তে বই পড়ার বিকল্প নেই। তরুণদের সৃজনশীলতা ও মননশীল বিকাশে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অভিভাবক ও শিক্ষকদেরও এ ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!