× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:৪৪ পিএম

স্থানীয় নির্বাচন কবে হবে জানালেন মির্জা ফখরুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:৪৪ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওবাসীর কাছে তিনি সবসময় ঋণী। তাদের সমর্থনেই তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি দাবি করেন, দেশের পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে এবং ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে কাজ চলছে।

সরকার গঠনের পর তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় গেছেন তিনি। বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে সফর শুরু করেন।

এদিন বিকেলে একটি ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে জেলা বিএনপির আয়োজনে আরেকটি ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সফর শেষে পরদিন সকালে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!