মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে গত তিন দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট ও ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়। রোববার (২ মার্চ) ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের পাঁচটি, গালফ এয়ার (বাহরাইন) দুটি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) চারটি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) দুটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) আটটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট রয়েছে।
বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন