× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১০:১৫ পিএম

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১০:১৫ পিএম

বিওএ ইফতার মাহফিল। ছবি - সংগৃহীত

বিওএ ইফতার মাহফিল। ছবি - সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২ মার্চ) ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ অংশগ্রহণ করেন। 

এ সময় বিওএ এর সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার- উজ- জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, তার স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং দেশের ক্রীড়া অঙ্গনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে বিওএ ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

পরবর্তীতে, ক্রীড়া প্রতিমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সরকারের আন্তরিকতা এবং পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন।

উক্ত ইফতার মাহফিলে বিওএ এর কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশন সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিবর্গসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!