× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১০:৩৫ পিএম

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যে ৫ জন

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১০:৩৫ পিএম

জাতীয় সংসদ ভবন। ছবি- সংগৃহীত

জাতীয় সংসদ ভবন। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। স্পিকার পদটি সরকারি দলের জন্য নির্ধারিত হলেও ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব এসেছে।

এ নিয়ে জোটভুক্ত দলগুলোর মধ্যে জোর আলোচনা চলছে। এতে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য এবং জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির এক নেতার নাম মিলিয়ে মোট পাঁচজন এখন আলোচনায় রয়েছেন ডেপুটি স্পিকার পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী, সাধারণ নির্বাচনের পর প্রথম বৈঠকেই সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হয়। ফলে অধিবেশন শুরুর দিনই দুটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

সরকারি দলের পক্ষ থেকে স্পিকার নির্বাচনের বিষয়টি প্রায় চূড়ান্ত বলেই জানা গেছে। অন্যদিকে ডেপুটি স্পিকার পদটি বিরোধী দল থেকে দেওয়ার বিষয়ে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে আলোচনা এগোচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঐকমত্যের ভিত্তিতে হওয়া ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রতি সম্মান দেখিয়ে এই পদে বিরোধী দলের মনোনয়ন চাওয়া হয়েছে।

জামায়াত সূত্রে জানা গেছে, দলটির সংসদ সদস্যদের মধ্য থেকে চারজনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন: পাবনা-১ আসন থেকে নির্বাচিত নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত মাসুদ সাঈদী।

দলীয় ও জোটগত বিবেচনায় তাদের মধ্য থেকেই একজনকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ছাড়া জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও ডেপুটি স্পিকার পদে আগ্রহের কথা জানানো হয়েছে। দলটির দায়িত্বশীল এক নেতা জানান, রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও দলের সদস্য সচিব আখতার হোসেনের নাম মৌখিকভাবে প্রস্তাব করা হয়েছে। বিষয়টি নিয়ে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে সরকারের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, রাজনৈতিক সমঝোতার ধারাবাহিকতায় ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের মনোনয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। লক্ষ্য হলো, স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন এবং সংসদের কার্যক্রম নির্বিঘ্নে শুরু করা যায়।

সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে ডেপুটি স্পিকার পদে কে আসছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও হিসাব-নিকাশ এখন তুঙ্গে। আলোচনায় থাকা পাঁচজনের মধ্য থেকে শেষ পর্যন্ত কে মনোনয়ন পান, সেটিই এখন দেখার বিষয়।

Link copied!