প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই টিকিট নিশ্চিতের জন্য রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভিড় করছে মানুষ। নারী-পুরুষের জন্য রাখা হয়েছে আলাদা লাইন।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে ১৩ মার্চের বাসের টিকিট বিক্রি শুরু হয়। পর্যায়ক্রমে ৯ মার্চ পর্যন্ত ১৯ মার্চের আগাম টিকিট বিক্রি চলবে।
আর অনলাইনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তির অভিযোগ রয়েছে ঘরমুখো মানুষের। ১৭ মার্চ পর্যন্ত সিট দেখালেও ১৮ মার্চ রাত ৮টার পর বিক্রি বন্ধের তথ্য নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে ট্রেনেও ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভার জটিলতা এড়াতে দুই শিফটে বিক্রি চলছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চল এবং দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চল।
রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি চলবে ১২ মার্চ পর্যন্ত। আর যাত্রা শুরু হবে ১৩ মার্চ।


