× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০৯:১৪ পিএম

বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন আরও ৩ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০৯:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ড. মোহাম্মাদ আবদুল মোমেনের স্বাক্ষরিত ৩টি প্রজ্ঞাপনে তিনজনকে অবসারে পাঠানো হয়।

তারা হলেন- সাবেক পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মাদ আলী মিয়া, শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মাহাবুবর রহমান ও পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক (ক্রাইম) জয়দেব কুমার ভদ্র।

এর আগে গত বুধবার পুলিশের আরও তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তারা হলেন- পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আতিকুল ইসলাম, সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত মহাপরিদর্শক-সুপারনিউমারারি) মো. আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান (উপ-মহাপরিদর্শক পদমর্যাদার)।

প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার আমলে নিয়োগ দেয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পরদিন চাকরি থেকে বাদ দেয়া হয়। তার স্থলাভিষিক্ত হন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম।

৭ অগাস্ট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের এই এলিট ফোর্সের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে। ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে দিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে। দুই দফায় ঢাকার সকল থানার ওসিকে বদলি করে বিভিন্ন জেলায় পাঠানো হয়।

এছাড়া, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের মতো প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

আরবি/ এইচএম

Link copied!