× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৬:১৯ পিএম

সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৬:১৯ পিএম

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সংশ্লিষ্ট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা, প্রদত্ত ভোট, প্রাপ্ত ভোট ও প্রার্থীদের ভোটের হিসাব তুলে ধরা হয়েছে।

বুধবার (৪ মার্চ ) ইসির ওয়েবসাইটে পৃথকভাবে প্রতিটি কেন্দ্রের ভোটের বিস্তারিত ফলাফল উন্মুক্ত করা হয়। 

গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর একই রাতে ওই ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করা হয়।

এর আগে, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার প্রশ্নে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। দেশব্যাপী ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।

তিনি আরও জানান, মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসন চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪-এর ফলাফল ঘোষণা করা হয়নি। বাকি ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!