সরকার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে। বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
সেনা কর্মকর্তারা হলেন, সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাংগীর আলম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।
সম্প্রতি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে রদবদল করে সরকার। এসব রদবদলের ফলে এই তিন সেনা কর্মকর্তার জায়গায় নতুনদের দায়িত্ব দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন