বাংলাদেশের জন্য পাকিস্তানের বিমান ছিনতাই করেছিলেন যে যুবক
ডিসেম্বর ৮, ২০২৫, ১২:৩৮ পিএম
ইতিহাস কখনো কখনো লেখা হয় রাজাদের হাতে, কখনো রাষ্ট্রনেতাদের সিদ্ধান্তে। আবার কোনো কোনো সময় ইতিহাস গড়ে ওঠে একা কোনো মানুষের জেদে- যার কোনো ক্ষমতা নেই, কোনো বাহিনী নেই, কোনো রাষ্ট্রীয় পরিচয় নেই; আছে শুধু একটি অস্থির বিবেক আর মানবতার পক্ষে দাঁড়ানোর দুঃসাহস।
১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ তেমনই এক সময়, যখন এ...