× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:২৮ পিএম

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে ৩২০ ফ্লাইট বাতিল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:২৮ পিএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটের শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ পর্যন্ত মোট ৩২০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।

বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার (৮ মার্চ) পর্যন্ত প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি এবং ৮ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

এছাড়া ৯ মার্চ স্থানীয় সময় রাত ১২টার পর আরও ১৮টি ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে। বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গলফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং অ্যামিরেটসের ৪টি ফ্লাইট।

বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!