× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:৪৭ এএম

১৬ মার্চ সারা দেশে খাল পুনর্খননকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:৪৭ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান ।  ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি : সংগৃহীত

আগামী ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় পাঁচ কোটি টাকা ব্যয়ে খাল পুনর্খননের মাধ্যমে দেশে প্রথম এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

রোববার (৮ মার্চ) দুপুরে জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, দেশে খাল খননের মাধ্যমে জনগণের দাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা ও অধিক কৃষি ফলনের লক্ষ্যে পরিত্যক্ত জলাশয় এবং ছোট-বড় নদনদী খননকাজের উদ্যোগ নিয়েছিলেন।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ এবং জলবায়ু দূষণ রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর খাল খননের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন।

পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খাল খনন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে যাব। খাল খননের মাধ্যমে পানি ধরে রাখতে পারলে দেশের সব এলাকার মানুষ প্রধানত সহজে সেচ সুবিধা পাবে।

সব ধরনের ফসল চাষ ও উৎপাদনে উপকার হবে। বিশেষ করে এ খালটি পুনর্খননের মাধ্যমে এ অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিনাজপুর সফর উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও পানিসম্পদ সচিব ড. এ কে এম সাহাবুদ্দিন ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!