× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৬:৫৪ পিএম

ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও পাঁচ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজের

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৬:৫৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (৯ মার্চ) বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি আসন্ন হলেও অনেক প্রতিষ্ঠান এখনো সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি। আবার কিছু প্রতিষ্ঠান নিয়মকানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে এলেও ঈদ উপলক্ষে প্রচলিত আইন অনুযায়ী সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করে আসছে।

বিএফইউজে ও ডিইউজে অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে। অন্যথায় ভবিষ্যতে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে ইউনিয়ন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইতোমধ্যে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সংবাদপত্রে ছুটির বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি। বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ সংবাদপত্রে গত বছরের মতো ন্যূনতম পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!