× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৭:১৭ পিএম

১৪ দেশের ১৮ হাজারের বেশি প্রবাসীর এনআইডি প্রস্তুত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৭:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কার্যক্রমের অংশ হিসেবে ১৪টি দেশের ১৮ হাজার ৮৬৫ জন বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ১৮ হাজার ৮৫৩টি এনআইডি সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের প্রস্তুত করা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে গত ৩ মার্চ পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসি যেসব ১৪টি দেশে এ কার্যক্রম পরিচালনা করছে সেগুলো হলো- সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া। এসব শহরে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসির ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য এ পর্যন্ত ৮২ হাজার ৯৭৬ জন প্রবাসী আবেদন করেছেন। যাচাই-বাছাইয়ের পর ১৮ হাজার ৪৫৪ জনের আবেদন বাতিল করা হয়েছে। আর ৩৯ হাজার ৭ জনকে ভোটার হওয়ার অনুমোদন দিয়েছে কমিশন। এছাড়া ৩ হাজার ৬৬ জনের আবেদন এখনো যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে।

দেশভিত্তিক আবেদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে- ২৩ হাজার ৭৬টি। এর মধ্যে ৯ হাজার ১০টি এনআইডি প্রিন্ট করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। সেখান থেকে ১৫ হাজার ৩৪৯টি আবেদন জমা পড়েছে এবং ৪ হাজার ২৪৪টি এনআইডি প্রিন্ট করে দূতাবাসে পাঠানো হয়েছে।

সবচেয়ে কম আবেদন এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে- ১১৫টি। তবে সেখান থেকে এখনো কোনো এনআইডি প্রিন্ট করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে এখন পর্যন্ত ১৮ হাজার ৮৬৫টি এনআইডি প্রিন্ট হয়েছে। এছাড়া আরও ৫ হাজার ৩৯৮টি এনআইডি প্রিন্ট করার উপযোগী অবস্থায় রয়েছে।

Link copied!