× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:৪১ পিএম

সংসদ উপনেতা ও স্পিকার–ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:৪১ পিএম

সংসদ ভবন। ছবি : সংগৃহীত

সংসদ ভবন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ মার্চ) বসবে সংসদের প্রথম অধিবেশন। এমন পরিস্থিতিতে কে হচ্ছেন সংসদ উপনেতা, স্পিকার ও ডেপুটি স্পিকার এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা।

বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদের প্রথম দিনের অধিবেশনে এটি উত্থাপিত এবং পাস হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হবে। এতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সংসদীয় কার্যক্রমের বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা পদে যাদের নাম আলোচনায় রয়েছে, তারা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন ও সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

সরকারি দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের একজনের নাম চাওয়া হলেও সেই প্রস্তাবে সাড়া দেয়নি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সে ক্ষেত্রে করণীয় নিয়েও সভাটিতে আলোচনা হতে পারে। জামায়াতে ইসলামী নাম না দিলে সরকারি দল থেকেই সংসদের গুরুত্বপূর্ণ ওই পদে প্রার্থী দেওয়া হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের ডেপুটি স্পিকার বিরোধী দল পাওয়ার কথা। তারা তো লিখিত কোনো প্রস্তাব দেয়নি। মৌখিকভাবে বলেছে, বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিতে চায়।

জামায়াতে ইসলামীর একটি সূত্র জানিয়েছে, সরকারি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে ডেপুটি স্পিকার পদ গ্রহণ করতে পারে জামায়াত। সে ক্ষেত্রে কয়েকজনের নাম নিয়ে আলোচনাও আছে দলটির মধ্যে। 

জামায়াতের সংসদ সদস্যদের মধ্যে আলোচনায় রয়েছেন, পাবনা-১ আসন থেকে নির্বাচিত নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত মাসুদ সাঈদী।

রূপালী বাংলাদেশ

Link copied!