× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:১০ এএম

নিরাপত্তা সংকটে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:১০ এএম

বিমান। ছবি : সংগৃহীত

বিমান। ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সৃষ্ট সংঘাতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, বুধবার (১১ মার্চ) নতুন করে আরও ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। আজকের বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কুয়েত এয়ারের দুটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) চারটি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের চারটি, জাজিরা এয়ারের চারটি এবং ফ্লাই দুবাইয়ের চারটি ফ্লাইট।

আকাশসীমা বন্ধ ঘোষণা করা দেশগুলো হলোইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত ১২ দিনে ধাপে ধাপে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।

এদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সীমিত আকারে পরিচালিত হয়েছে এবং কিছু ফ্লাইট পরিকল্পনায় রাখা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ৬টি, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ৩৯টি, ৮ মার্চ ৩১টি, ৯ মার্চ ৪০টি এবং ১০ মার্চ ৪২টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় ছিল।

এ ছাড়া ১১ মার্চ ৩৯টি ফ্লাইট পরিচালনা বা পরিকল্পনার তালিকায় রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ৮টি, সৌদি আরবগামী ১৯টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১২টি ফ্লাইট রয়েছে। আমিরাতগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাইয়ে পাঁচটি, আবুধাবিতে একটি এবং শারজাহয় ছয়টি ফ্লাইট রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!