× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০২:৪৪ পিএম

সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয় : বিরোধীদলীয় নেতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০২:৪৪ পিএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ যেন কোনোভাবেই ব্যক্তিগত চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। বরং এটি জনকল্যাণ ও দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনার স্থান হওয়া উচিত।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ২৪ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের সংসদ গঠিত হয়েছে। তাই আমরা সরকারের বিরোধীতা নয়, বরং স্পিকারের কাছে সুবিচার প্রত্যাশা করি।

বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন আন্দোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ১৯৫২, ১৯৭১, ১৯৯০-এর গণআন্দোলন এবং শাপলা চত্বরসহ বিভিন্ন সময়ে যারা শহীদ, আহত বা পঙ্গু হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন বা বন্দি হয়েছেন, তাদেরও স্মরণ করছি। বিশেষভাবে ২৪ জুলাইয়ের শহীদদের আমরা স্মরণ করছি, যারা বুক চিতিয়ে লড়াই করে আজকের সংসদ গঠনের সুযোগ করে দিয়েছেন।

শহীদদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করে বিরোধীদলীয় নেতা বলেন, যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদের মর্যাদা দান করেন, আহত বা পঙ্গু হয়েছেন তাদের দ্রুত সুস্থতা দান করুন।

তিনি নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-কে অভিনন্দন জানিয়ে বলেন, তারা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সংসদ পরিচালনা করবেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও সংসদীয় রাজনীতি সবসময় কার্যকর ছিল না। অতীতের অনেক অধিবেশন ব্যক্তিগত চরিত্র হননের রাজনীতি হয়েছিল। এই সংসদে জনকল্যাণের বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

তিনি তরুণ সংসদ সদস্যদের গুরুত্বও উল্লেখ করে বলেন, তাদের কাছ থেকে গঠনমূলক রাজনীতি ও ইতিবাচক উদ্যোগ আশা করা যায়।

বিরোধীদলীয় নেতা বলেন, এই সংসদ ২৪ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। সেই আন্দোলনের স্লোগান ছিল- ‘উই ওয়ান্ট জাস্টিস’। আজও আমরা সেই দাবি উচ্চারণ করছি।

বক্তব্যের শেষে তিনি স্পিকারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ন্যায়ভিত্তিক নেতৃত্বের মাধ্যমে সংসদ সফলভাবে পরিচালনার প্রত্যাশা প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!