জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরুর সময় বিরোধী দলের প্রতিবাদে হট্টগোলের সৃষ্টি হয়। প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন এবং তাদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ এবং ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
এর মধ্যেই রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করে স্পিকারের পাশে নির্ধারিত আসনে বসেন। বিরোধী সদস্যদের হট্টগোলের মধ্যেই তিনি সংসদে তার ভাষণ শুরু করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন