× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৫৯ পিএম

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৫৯ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি- সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

রাষ্ট্রপতি বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে এই আন্দোলন একসময় ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতা, শ্রমিক-কৃষক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে এবং দেশের গণতন্ত্র নতুন পথে যাত্রা শুরু করে।

তিনি আন্দোলনে শহীদ হওয়া এবং নির্যাতনের শিকার হওয়া মানুষদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, ওই আন্দোলনে সহস্রাধিক মানুষ প্রাণ হারান এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত বা পঙ্গু হন। এছাড়া পাঁচ শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারান। আহতদের চিকিৎসা সহায়তায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে এবং হাজারো আহতকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

শহীদদের স্মৃতি সংরক্ষণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং ঢাকায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ স্থাপনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি ও গবেষণামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

রাষ্ট্রপতি তার ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই সংসদের কার্যক্রম শুরু হয়েছে, যা দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করবে।

ভাষণে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে জনগণের অংশগ্রহণকে গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথাও স্মরণ করেন।

রাষ্ট্রপতি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি জানান, ২০২৬ সালের জানুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতি কমে ৮.৫৮ শতাংশে নেমে এসেছে। এছাড়া ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে।

তিনি আরও বলেন, ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে অতীতে হওয়া অনিয়ম তদন্তে পৃথক একটি কমিশন গঠন করা হবে বলে রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!