× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৬:৫৭ পিএম

শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক বিভাজন আনা উচিত নয় : শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৬:৫৭ পিএম

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক বিভাজন আনা উচিত নয়। আমি চাই নিরপেক্ষভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হোক, যাতে কোনো গোষ্ঠী বঞ্চিত না হয় বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ে ব্যক্তিগত স্বার্থে নয়, দায়িত্বকে ‘ইবাদত’ হিসেবে নিয়ে কাজ করতে এসেছি। আমি এখানে কোটিপতি হতে, চুরি করতে বা ক্ষমতার অপব্যবহার করতে আসিনি। বরং দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করার লক্ষ্য নিয়েই কাজ করছি। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই চেষ্টা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে।

তিনি বলেন, আমি মনে করি অতিরিক্ত প্রচারের প্রয়োজন নেই। এখন আমার লক্ষ্য হলো স্থিরভাবে কাজ করা এবং কোনো ভুলের কারণে যেন ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকা। অনেক সময় কিছু বিষয়ে আলোচনা হলেও তা ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। যেমন—ম্যানেজিং কমিটি গঠন বা বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এহছানুল হক মিলন বলেন, বিভিন্ন সময় শিক্ষক ও কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘ সময় অনেককে সুযোগ দেওয়া হয়নি। তাই নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় কাউকে বাদ দিয়ে নয়, বরং সবার জন্য ন্যায়সংগত সুযোগ তৈরি করার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক বিভাজন আনা উচিত নয়। আমি চাই নিরপেক্ষভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হোক, যাতে কোনো গোষ্ঠী বঞ্চিত না হয়। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিমধ্যে প্রস্তুতিমূলক কাজ করছি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হলেই সেগুলো বাস্তবায়ন শুরু করা হবে।

পাশাপাশি পাঠ্যবই ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়েও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
 

রূপালী বাংলাদেশ

Link copied!