নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে।
রোববার (১৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে ডা. জাহেদ উর রহমান লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি আমার ওপরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও সংযুক্ত হওয়ায় সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।’
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন