× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১২:৪৭ পিএম

‘ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১২:৪৭ পিএম

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি : সংগৃহীত

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চলাচল বা অস্বাভাবিক পরিস্থিতি দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, সীমিত জনবল নিয়েও পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। তবে এ ক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, কোনো এলাকায় হঠাৎ অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা বা অস্বাভাবিক জমায়েত দেখা গেলে স্থানীয়দের সতর্ক থাকতে হবে। প্রয়োজনে একত্র হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করার পরামর্শ দেন তিনি।

এ ছাড়া সন্দেহজনক পরিস্থিতি মনে হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করা বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!