× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৮:৪৯ পিএম

আপত্তিকর ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনওকে ওএসডি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৮:৪৯ পিএম

মো. আলাউদ্দিন। ছবি : সংগৃহীত

মো. আলাউদ্দিন। ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর আগে এক নারীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

তবে ইউএনওর দাবি, ভিডিওটি তার সম্মানহানির উদ্দেশ্যে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, ভিডিওটি ছড়িয়ে ছড়িয়ে পড়ার খবরে ইউএনও মো. আলাউদ্দিন তার দপ্তরে ছুটির আবেদন দিয়ে সকাল ৯টার আগেই কর্মস্থল ত্যাগ করেছেন।

Link copied!