× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৮:২২ এএম

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৮:২২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। সকালের এই প্রথম জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মুসল্লি মসজিদে উপস্থিত হন।

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ইমামতির দায়িত্ব পালন করেন। 

নামাজ শুরুর আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহত ও ইসলামের শান্তির বাণী প্রচার করে বয়ান করেন। 

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত সকাল ৭টায় শেষ হওয়ার পর পরবর্তী জামাতগুলো যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। 

দ্বিতীয় জামাতে মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী এবং পরবর্তী জামাতগুলোতে মাওলানা জাকির হোসেন, মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী ও মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করছেন।

যেকোনো জরুরি প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত রাখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলামকে। মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে।

এদিকে, দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  সেখানে বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক ইমামতি করবেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!