বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফের মধ্যে টেলিফোনে আলাপচারিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) অনুষ্ঠিত এই ফোনালাপে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফোনালাপকালে দুই দেশের শীর্ষ নেতা বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
শেহবাজ শরীফ দুই দেশের মধ্যকার ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করতে পাকিস্তানের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আলাপকালে উভয় নেতা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন
এদিকে, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আগামী দিনগুলোতে বাংলাদেশ ও পাকিস্তান আন্তর্জাতিক পরিমণ্ডলে একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন