প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পবিত্র ঈদ উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। শনিবার (২১ মার্চ) সাক্ষাৎ করে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন বলে জানা গেছে। এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।
এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

