× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১১:৪৮ এএম

সুখবর পেলেন ডিআরইউ’র সদস্যরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১১:৪৮ এএম

ঢাকা রিপোটার্স ইউনিটি। ছবি : সংগৃহীত

ঢাকা রিপোটার্স ইউনিটি। ছবি : সংগৃহীত

ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও।তেলের সরবরাহ নিয়ে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রমনা পেট্রোল পাম্পের মালিক ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক।

মো. নাজমুল হক বলেন, বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন ডিআরইউ’র সদস্যরা ।

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিয়মিত মাঠপর্যায়ে কাজ করতে হয়। নিজস্ব যানবাহনে তাদের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নাজমুল হক বলেন, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়ার মাধ্যমে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা এ সুবিধা নিতে পারবেন। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মনে করে, এ উদ্যোগ ডিআরইউ’র সদস্যদের কার্যক্রম আরও গতিশীল করবে এবং পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে।

ডিআরইউ সদস্যরা রমনা পেট্রোল পাম্পে গিয়ে পরিচয় দিয়ে এবং ঘোষণার বিষয়টি উল্লেখ করে জ্বালানি তেল নিতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!