মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় মানিক মিয়া এভিনিউতে এটি অনুষ্ঠানটি হবে এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনার পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ সঙ্গীত পরিবেশন করবে। দেশাত্মবোধক ও সমসাময়িক সঙ্গীতের সমন্বয়ে দর্শকদের জন্য এক আকর্ষণীয় সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরতে এবং জনসাধারণকে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন