× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৩:৩৪ পিএম

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৩:৩৪ পিএম

পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৫ মার্চ) অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।

বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সরকারকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে সংযুক্ত করে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মনসুর আলম কাদেরীকে এসবি, ঢাকায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মুর্শিদ জাহানকে এপিবিএনে পদায়ন করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার কাজী হাসান উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসানকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর কবিরকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায় ৯ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!