ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১১:৫৪ এএম
বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে গিয়ে নিজ দপ্তরে না ঢুকে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছান। গাড়ি থেকে নেমেই মন্ত্রিপরিষদ বিভাগে না গিয়ে সরাসরি ৬ নম্বর ভবনে যান। সেখানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

পরবর্তীতে একই ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশুবিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন।

এরপর প্রধানমন্ত্রী ৫ নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনে বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয় আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে যান।

এদিকে, অন্যদিনের মতো আজও বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কৃষক কার্ড-সংক্রান্ত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।
 
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্টরা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।