× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০১:০১ পিএম

হামের টিকার জন্য নতুন করে বরাদ্দ হয়েছে ৬০৪ কোটি টাকা : স্বাস্থ্যমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০১:০১ পিএম

সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

হামের টিকা ক্রয়ের জন্য নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে  জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৫ দিনে দেশে হামের প্রকোপ বেড়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় এখনো সরকারের সক্ষমতা রয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন হাসপাতালগুলোতেও হামের জন্য আলাদা কর্নার চালু করা হয়েছে।

তিনি আরও জানান, গত কয়েক বছরে নিয়মিত টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে হামের সংক্রমণ বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে টিকা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া বেসরকারি অনুদানের মাধ্যমে পাঁচটি ভেন্টিলেটর সংগ্রহ করা হয়েছে বলে জানান মন্ত্রী। এর মধ্যে চারটি আগামীকাল রাজশাহীতে পাঠানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে বিভিন্ন ধরনের নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!