× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৪:১৬ এএম

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৪:১৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেলের সংকট মোকাবিলা, মোটরসাইকেলে সুশৃঙ্খল সরবরাহ নিশ্চিত এবং জনদুর্ভোগ কমাতে ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) জেলা প্রশাসক ইশরাত ফারজানা এ তথ্য জানান। তিনি বলেন, জেলার বৈধ মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল কার্ড দেওয়া হবে। এই কার্ড ছাড়া কেউ জ্বালানি তেল কিনতে পারবেন না।

এদিন জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বৈধ মোটরসাইকেলের চালকদের জ্বালানি তেল প্রাপ্তির জন্য ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। আগামী ৪ এপ্রিলের মধ্যে এই কার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফুয়েল কার্ড পেতে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড ও মোবাইল নম্বর উল্লেখ করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, পুলিশ স্টেশন বা পৌরসভায় আবেদন করতে হবে।

জেলায় চাকরি বা অন্যান্য কারণে অবস্থানরত ব্যক্তিদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। কার্ড দিয়ে উত্তোলিত জ্বালানি অন্যের কাছে হস্তান্তর করা যাবে না।

জেলা প্রশাসক বলেন, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেল চালককে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। কার্ডটি বিনামূল্যে দেওয়া হবে। জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলায় মোট ৩৭টি পেট্রোল ও ডিজেল ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৪টি, বালিয়াডাঙ্গীতে দুটি, হরিপুরে দুটি, রাণীশংকৈলে পাঁচটি এবং পীরগঞ্জ উপজেলায় চারটি ফিলিং স্টেশন রয়েছে। এসব স্টেশনে প্রতিদিন পেট্রোল, অকটেন ও ডিজেলের সম্মিলিত চাহিদা প্রায় আড়াই থেকে তিন লাখ লিটার।

রোববার শহরের কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ করা হলেও বরাদ্দ কম থাকায় অনেক মোটরসাইকেল চালক তেল না পেয়ে ফিরে গেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!