× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:৩১ পিএম

ঈদ যাত্রায় ৫৮৭ জনের মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:৩১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চলতি বছরের ঈদুল ফিতরের আগে ও পরে ১৫ দিনে দেশের সড়ক, রেল ও নৌপথে ভয়াবহ দুর্ঘটনায় ৫৮৭ জনের মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে গবেষণা ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড। 

মার্চ মাসজুড়ে ঘটে যাওয়া দুর্ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

প্রতিবেদন বলা হয়েছে, ১৬ থেকে ৩০ মার্চ সময়কালে সড়ক, রেল ও নৌপথে মোট ৩ হাজার ৫০১টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৮৫৯ জন। সংগঠনটি বলছে, এ সময় পরিবহন খাতে চরম বিশৃঙ্খলা, অদক্ষ ব্যবস্থাপনা এবং প্রশাসনের কিছু অংশের অবহেলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

এতে বলা হয়েছে, ঈদের সময়কালে ১ হাজার ৯৩৭ জন নারী ও শিশু আহত হয়েছেন এবং নিহত হয়েছেন ২৯৪ জন। ষাটোর্ধ্ব বয়সি ৮১১ জন পুরুষ আহত হয়েছেন এবং নিহত হয়েছেন ১১২ জন। এ ছাড়া ১৮ থেকে ৫৫ বছর বয়সি পুরুষদের মধ্যে ১ হাজার ১১১ জন আহত হয়েছেন এবং ১৮১ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক, রেল ও নৌপথে মোট দুর্ঘটনায় আনুমানিক ৩২০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। সেভ দ্য রোডের গবেষণা সেলের সদস্যরা এই ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছেন।

সংগঠনটি  জানায়, ২০২৪ সালের আগস্ট থেকে পরিবহন খাতে যে বিশৃঙ্খলা শুরু হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে। তাদের মতে, দায়িত্বশীলদের অদক্ষতা, অবহেলা এবং সংশ্লিষ্ট খাতের দুর্নীতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের কারণে দুর্ঘটনা বাড়ছে।

সেভ দ্য রোডের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতি ৩ কিলোমিটারে পুলিশ বুথ বা ওয়াচ টাওয়ার স্থাপন না থাকা এবং হাইওয়ে পুলিশের কার্যকর নজরদারির অভাবও দুর্ঘটনা ও অপরাধ বাড়ার অন্যতম কারণ। তাদের তথ্য অনুযায়ী, ঈদযাত্রার ১৫ দিনে সড়কে ১২২টি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন ৯৬ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!