× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৯:৪৮ এএম

৬০০ প্রতিষ্ঠান ভ্যাট অডিটের জন্য চূড়ান্ত করেছে এনবিআর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৯:৪৮ এএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছবি : সংগৃহীত

ভ্যাট অডিট প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে স্বয়ংক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা মডিউলের সফল বাস্তবায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ই-ভ্যাট সিস্টেমে সংযোজিত এই স্বয়ংক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা মডিউলে ২০টি ঝুঁকি সূচকের ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানায় এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই ঝুঁকি ব্যবস্থাপনা মডিউলের আওতায় সুনির্দিষ্ট ঝুঁকি সূচকের ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে ২০টি ঝুঁকি সূচক নির্ধারণ করে ঝুঁকির ব্যাপকতার বিবেচনায় নির্দিষ্ট ওজনের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে।

আরও বলা হয়, এ নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ না থাকায় অডিট নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ করার জন্য করদাতা ও সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এ পদ্ধতিতে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর অডিট কার্যক্রম সম্পন্নের পর কার্যকর ফল পাওয়া না গেলে ঝুঁকি সূচকসমূহ এবং এতে ব্যবহৃত ওজন পরবর্তীতে পরিবর্তন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন সংযোজিত এই স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রাথমিকভাবে ৬০০টি প্রতিষ্ঠান নির্বাচন করে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই ৬০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০৫টি উৎপাদনকারী প্রতিষ্ঠান, ৯৮টি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান, ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান এবং ৩২টি আমদানিকারক/রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে।

এনবিআর আশা করছে, ভ্যাট অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের এই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং ভ্যাট ব্যবস্থাপনাকে করদাতাবান্ধব করার পাশাপাশি রাজস্ব ফাঁকি রোধ করাও সম্ভব হবে।

Link copied!