× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৮:২৭ পিএম

‘আমাকে নিয়ে কদাকার ও কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে’ : রুমিন ফারহানা

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৮:২৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নারীদের নিয়ে একজন সংসদ সদস্য কদাকার ও কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন এবং আপত্তিকর বক্তব্য দিয়েছেন অভিযোগ তুলে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

তিনি একটি ইংরেজি গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে বলেন, কিন্তু স্পিকার, আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য কদাকার ও কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন। যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি। আমি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি (স্পিকার) বিষয়টিকে দেখবেন।

এর আগে, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন কথাটি নিঃসন্দেহে দুঃখজনক বলে বক্তব্য শুরু করেন রুমিন ফারহানা।

তার এ দাবির পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, সংসদ সদস্য, আপনি রুলস অব প্রসিডিউর পড়লে দেখবেন যে, সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অব অর্ডার হয় না।

রূপালী বাংলাদেশ

Link copied!