× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০২:৪৯ পিএম

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকান-শপিংমল : জ্বালানি প্রতিমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০২:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। এখন সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৭টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল মাসে জ্বালানি তেলের চাহিদা মেটাতে পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে প্রায় তিন মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষিত আছে।

তিনি আরও জানান, জ্বালানি তেল আমদানির নতুন উৎসও খুঁজে পাওয়া গেছে এবং আগামী তিন মাসের চাহিদা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং সরকার আশা করছে, ভবিষ্যতে এ খাতে আরও সুযোগ তৈরি হবে।

দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত প্রায় চার লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিন মাসের জ্বালানি মজুত নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ ছাড়া কৃষকদের জন্য জ্বালানি সরবরাহে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোথাও তেল সংকট দেখা দিলে তাৎক্ষণিক সমাধানে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

রূপালী বাংলাদেশ

Link copied!