× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১০:৩৯ পিএম

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় ২৭ বিচারককে শোকজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১০:৩৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ২৭ জন বিচারকের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে আইন মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্ধারিত নীতিমালা লঙ্ঘন করে পোস্ট দেওয়ার এ ব্যাখ্যা চাওয়া হয়। তাদেরকে আগামী সাত কার্যদিবসের মধ্যে এই ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার ও মঙ্গলবার পৃথকভাবে এসব বিচারকের কাছে শোকজ নোটিশ পাঠানো হয়। নোটিশপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদে কর্মরত।

উল্লেখ্য, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শৃঙ্খলা বজায় রাখতে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন একটি নির্দেশনা জারি করে। সেখানে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে কী করা যাবে এবং কী করা যাবে না তা স্পষ্টভাবে তুলে ধরা হয়। পরবর্তীতে একাধিকবার এই নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথক সচিবালয় সংক্রান্ত ইস্যুতে এসব বিচারকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী মন্তব্য পোস্ট করার অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, এ ধরনের আচরণ ‘অসদাচরণ’ হিসেবে বিবেচিত হতে পারে।

এ প্রেক্ষাপটে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’-এর বিধি ৩(২) অনুযায়ী উত্থাপিত অভিযোগের ভিত্তিতে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!