× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৯:৫৩ পিএম

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খবরটি ভিত্তিহীন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৯:৫৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক খবরগুলো সঠিক নয় বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সুজন মাহমুদ বলেছেন, এ সফরের দিন-তারিখ কিংবা বিস্তারিত সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। বুধবার (৮ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা ভিত্তিহীন। এখনো সফরের নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত হয়নি এবং কোন দেশ দিয়ে সফর শুরু হবে, সে বিষয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সুজন মাহমুদ আরও বলেন, এ ধরনের অনির্ভরযোগ্য তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, তাই সেগুলোতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

এর আগে কয়েকটি গণমাধ্যমে ‘প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান এবং আগামী মে মাসের ১০ তারিখের মধ্যেই এ সফর হতে পারে বলে উল্লেখ করা হয়।

তবে এসব তথ্যের কোনো ভিত্তি নেই এবং এখনো এ ধরনের কোনো সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!