ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:৪০ পিএম
ছবি : সংগৃহীত

সারাদেশে ক্রমাগত বেড়ে চলেছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিন মারা যাচ্ছে শিশুরা। এই ধারাবাহিকতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল পর্যন্ত সময়ের মধ্যে তারা হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। তবে তাদের নাম-পরিচয় হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে ২৪ জন ছাড়পত্র পেয়েছে।

বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন রোগী। হামের সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত হাসপাতালে মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে, বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।