× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:৫৮ পিএম

সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস, বাকি দিন অফলাইনে : শিক্ষামন্ত্রী

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:৫৮ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের শনিবারও স্কুল ও কলেজে আনতে চাচ্ছে। এই নতুন সূচনার ফলে রোববার হবে অফলাইনে শিক্ষা কার্যক্রমের দিন। শিক্ষামন্ত্রী বলেন, সোমবার ও বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে বা অফলাইনে ক্লাস চলবে। অন্য দিনগুলোতে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ ও ইউনিসেফের’ যৌথ আয়োজিত এক অনুষ্ঠানের পরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিন দিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকায় হবে। সারা দেশে নয়।’

আগামী সোমবার (১৩ এপ্রিল) থেকে নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই এ অনলাইনে ক্লাস শুরু করবেন। এ জন্য ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। 

Link copied!