× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০১:৪২ পিএম

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে : সিইসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০১:৪২ পিএম

সিইসি এ এম এম নাসির উদ্দিন।  ছবি : সংগৃহীত

সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও সাধারণ নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুই আসনের নির্বাচন উপলক্ষে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সাথে বসবে কমিশন। এ নিয়ে আরও আলোচনা দরকার। আইনের পরিবর্তন হবে কি না- এ নিয়ে অপেক্ষায় আছে।

সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে সিইসি আরও বলেন, এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটা বিচারাধীন বিষয়। এ নিয়ে কথা বলতে চাই না। এটা আদালত বুঝবে।

রূপালী বাংলাদেশ

Link copied!