× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:১৭ পিএম

ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:১৭ পিএম

নিহত দিপালী আক্তার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি : সংগৃহীত

নিহত দিপালী আক্তার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় লেবাননে বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শ‌নিবার (১১ এপ্রিল) এক বিবৃ‌তি‌তে এই নিন্দা জা‌নি‌য়ে‌ছে মন্ত্রণালয়টি।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানায়, যে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হয়েছে। যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।

বৈরুতে ইসরায়েলি হামলায় দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুরও নিন্দা জানায় বাংলা‌দেশ। বাংলাদেশ সরকার তার প‌রিবা‌রের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই স‌ঙ্গে শোকাহত পরিবারের এই কঠিন সময়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

বিবৃ‌তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে, লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হ‌বে।

রূপালী বাংলাদেশ

Link copied!