× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১১:৩৬ এএম

যে ৩৬ দেশে যেতে আগাম ভিসা লাগবে না বাংলাদেশিদের 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১১:৩৬ এএম

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ এখন ৯৫তম। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ এখন ৯৫তম। ছবি : সংগৃহীত

বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তা সূচকে বাংলাদেশ বর্তমানে ৯৫তম অবস্থানে রয়েছে। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

প্রতিবেদন অনুযায়ী, আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম; এবার তা দুই ধাপ পিছিয়েছে। যেসব দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়, সেগুলোর কিছুতে ‘ভিসা অন অ্যারাইভাল’ এবং কিছু দেশে ই-ভিসার ব্যবস্থা রয়েছে।

ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা থাকা দেশগুলোর মধ্যে রয়েছে- বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।

এ ছাড়া তালিকায় আরও রয়েছে- নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

পাসপোর্টের সূচকে মূলত নির্ভর করে একটি দেশের নাগরিকরা কতটি দেশে সহজে ভ্রমণের সুযোগ পাচ্ছেন তার ওপর। এই সূচক আন্তর্জাতিক ভ্রমণ, ব্যবসা ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

রূপালী বাংলাদেশ

Link copied!