× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:১৩ পিএম

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:১৩ পিএম

ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল। ছবি : সংগৃহীত

ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল। ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

উপসচিব তানিয়া ফেরদৌসের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাউশির মহাপরিচালক পদে নিয়মিত নিয়োগ না হওয়া পর্যন্ত অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) পদে কর্মরত অধ্যাপক সোহেলকে ট্রেজারি ও সাবসিডিয়ারি আইনের ভলিউম-১-এর বিধি ৬৬ অনুযায়ী মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সংশ্লিষ্ট আর্থিক ক্ষমতাও প্রদান করা হয়েছে।

অধ্যাপক খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির আহ্বায়ক এবং তিনি বিসিএস ১৬তম ব্যাচের কর্মকর্তা। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়কার শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

শিক্ষা ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই সময়ে প্রতিমন্ত্রীর পিএস হিসেবে দায়িত্ব পালনের কারণে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদায়নে বঞ্চিত ছিলেন। পরে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক হিসেবে পদায়ন করা হয়।

এরপর থেকে শিক্ষা প্রশাসনে সক্রিয় ভূমিকা রাখতে থাকেন তিনি। বিএনপি সরকার গঠনের পর গত ২৪ ফেব্রুয়ারি তাকে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন, তাকে মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

রূপালী বাংলাদেশ

Link copied!