× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:০৪ এএম

আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:০৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী যাত্রা করবেন।

প্রথম দিনের সূচিতে মোট ১৪টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ছয়টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদি এয়ারলাইনস সাউদিয়া এবং চারটি ফ্লাইনাস।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজ চুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া ৩৫ শতাংশ পরিবহন করবে সাউদিয়া এবং বাকি ১৫ শতাংশ বহন করবে ফ্লাইনাস।

শনিবার থেকে শুরু হওয়া প্রি-হজ ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।
 

রূপালী বাংলাদেশ

Link copied!